ADCA (Advance Diploma in Computer Application) একটি ১২ মাসের উন্নতমানের কম্পিউটার কোর্স, যা শিক্ষার্থীদের আধুনিক আইটি দক্ষতা ও পেশাগত কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একজন শিক্ষার্থী বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কম্পিউটার, প্রোগ্রামিং, ডিজাইন এবং অ্যাকাউন্টিং সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারে।
কোর্সের শুরুতে কম্পিউটারের ফান্ডামেন্টালস, কম্পিউটার আর্কিটেকচার, CPU ও মেমরি অর্গানাইজেশন, অপারেটিং সিস্টেম (DOS ও Windows) সম্পর্কে বিস্তারিত শেখানো হয়। এরপর MS Office (Word, Excel, PowerPoint, Access) এর মাধ্যমে অফিসের সকল প্রয়োজনীয় কাজ যেমন ডকুমেন্টেশন, ডেটা অ্যানালাইসিস, প্রেজেন্টেশন ও ডেটাবেস ম্যানেজমেন্ট শেখানো হয়।
এছাড়াও কোর্সে্ Internet & HTM এর মাধ্যমে ওয়েব ব্রাউজিং, ইমেইল ব্যবহার ও বেসিক ওয়েব ডিজাইন শেখানো হয়। প্রোগ্রামিং অংশে C++ এবং Python শেখানো হয়, যা শিক্ষার্থীদের লজিক্যাল থিংকিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিত্তি তৈরি করে।
ডিজাইন সেকশন DTP Tools (Photoshop, CorelDRAW, Illustrator) ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন শেখানো হয়, যা ফ্রিল্যান্সিং ও ক্রিয়েটিভ কাজের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি Tally Prime with GST এর মাধ্যমে অ্যাকাউন্টিং, বিলিং এবং ব্যবসায়িক হিসাব পরিচালনার বাস্তব দক্ষতা অর্জন করা যায়।
কোর্স শেষে শিক্ষার্থীদের একট ফাইনাল প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়, যা তাদের বাস্তব কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে।
No reviews yet. Be the first to review this course!
Enroll in your desired course
Copyright © 2026 DITRP INDIA. All Rights Reserved