DCA (Diploma in Computer Application) একটি ১২ মাসের কম্পিউটার কোর্স, যা শিক্ষার্থীদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিজিটাল দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। এই কোর্সে কম্পিউটার ফান্ডামেন্টালস, অফিস অ্যাপ্লিকেশন, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার—সবকিছুই একসাথে শেখানো হয়, যাতে একজন শিক্ষার্থী সহজেই বাস্তব জীবনের কাজের জন্য প্রস্তুত হতে পারে।
কোর্সের শুরুতে কম্পিউটারের মৌলিক ধারণা ও অপারেটিং সিস্টেম শেখানো হয়। MS Office (Word, Excel, PowerPoint, Access) এর মাধ্যমে অফিসের প্রয়োজনীয় কাজ যেমন ডকুমেন্ট তৈরি, ডেটা ম্যানেজমেন্ট ও প্রেজেন্টেশন তৈরি শেখানো হয়।
এরপর শিক্ষার্থী C++ এবং Python Programming এর মাধ্যমে প্রোগ্রামিংয়ের বেসিক ধারণা অর্জন করে, যা তাদের লজিক্যাল থিংকিং ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। পাশাপাশি HTML ও FrontPage ব্যবহার করে ওয়েব ডিজাইনের প্রাথমিক ধারণাও দেওয়া হয়।
কোর্সে আরও রয়ে Adobe Photoshop দিয়ে গ্রাফিক ডিজাইন শেখা এবংTally Prime with GST এর মাধ্যমে অ্যাকাউন্টিং ও বিলিং সিস্টেম শেখা, যা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া ইংরেজি ও বাংলা টাইপিং, Gmail ও অনলাইন কাজের ট্রেনিং দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষ হয়ে উঠতে পারে।
কোর্সের শেষে এ প্র্যাকটিক্যাল প্রজেক্ট ও পরীক্ষা নেওয়া হয়, যা শিক্ষার্থীর শেখার মান যাচাই করে এবং তাকে বাস্তব কাজের জন্য প্রস্তুত করে।
No reviews yet. Be the first to review this course!
Enroll in your desired course
Copyright © 2026 DITRP INDIA. All Rights Reserved